বুধবার থেকে ইলিশ ধরা বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬ , ১০:৪০ এএম


বুধবার থেকে ইলিশ ধরা বন্ধ

বুধবার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি বন্ধ থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। 

গেল ২ অক্টেবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক  সরকারের নিষেধাজ্ঞার কথা জানান।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের ২৭টি জেলায় ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে। জেলাগুলো হলো, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার সব নদ-নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে।

এ ২২ দিন ইলিশ ধরা, বিতরণ, কেনাবেচা ও মজুদ স্থগিত থাকবে। এসময় মাছের আড়ৎ, হাটবাজারে অভিযান পরিচালনা করা হবে। পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী অভিযানে সহায়তা করবে।

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission